রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারায় পুলিশের উপস্থিতিতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনার মূল অভিযুক্ত গোলাম প্রামানিককে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার গোলাম প্রামানিক নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মৃত আবদুর রহমান প্রামানিকের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের দাবি, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করে আসামি আমিনুল ইসলাম। এরপর স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রায় হাজারখানেক লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।
পুলিশের ভাষ্যমতে, ওই ঘটনায় বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করে। মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে গোলাম প্রামানিকের নাম উঠে আসে।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান বদল করে আত্মগোপনে ছিলেন।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে