রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ীতে দীর্ঘদিন ধরে পলাতক একাধিক মাদক মামলায় পরয়ানাভুক্ত ও তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে উপজেলার কাকনহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম শ্রী ব্যাজন মার্ডি (৫৬)। তিনি উপজেলার শাহাপর ময়হাপাড়া এলাকার মৃত ফকর মার্ডির ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, গোদাগাড়ীর কাকনহাট বাজার এলাকায় এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে আছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। তার মধ্যে একটি মাদক মামলায় ৩ বছরের সাজা হলে তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে