রাজশাহীতে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গুলি চর থেকে উদ্ধার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকার পদ্মা নদীর চরের ফসলি জমি থেকে অস্ত্র ও এসব গুলি উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেছেন, নগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির ব্যক্তিগত একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি থানায় জমা ছিল। যার লাইসেন্স নম্বর-২০২৮। গত ৫ আগস্ট থানা থেকে গুলিসহ এই আগ্নেয়াস্ত্রটি লুট হয়ে যায়।

তিনি আরও বরেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকার পদ্মা নদীর চরের ফসলি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে