রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রুয়া’র নবনির্বাচিত কমিটি আজ রোববার সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করে।

অনুষ্ঠানে রুয়া সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এতে নবনির্বাচিত কমিটির অন্য নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, অধ্যাপক মাঈন উদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান।

রুয়া সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিগত ৭২ বছরে এবারই প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রুয়া একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, আমরা দল-মতের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই।’

উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘নবনির্বাচিত অ্যালামনিরা দেশের ৬৪ জেলাতেই আমাদের অ্যাম্বাসেডর। আজকের দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আর একা নয়, রুয়া সবসময় পাশে থাকবে বলেই আমরা বিশ্বাস করি।’

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে