যমুনা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যমুনা নদীর উপর নির্মিত দেশের বৃহত্তম যমুনা রেলওয়ে সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক এই ট্রেন চলাচল চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে একইসঙ্গে আপ ও ডাউন লাইন থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল শুরু হয়।

এই রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। এরপর আজ প্রথমে ঘণ্টায় ৬০ কিলোমিটার, এরপর যথাক্রমে ৮০ কিলোমিটার, ৯০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১১০ কিলোমিটার এবং সবশেষ ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে এবং ভুলত্রুটি সনাক্তকরণে কাজ চলবে।

পরীক্ষামূলক ট্রেন চলাচলে সবকিছু ঠিক থাকলে শিগগিরই রেলসেতুটি উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তীতে সময়ের ব্যবধানে এই ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার মধ্যে ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাজেন্সি (জাইকা)।

এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে ডিসেম্বরে। কিন্তু পরবর্তীতে সময়সীমা ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এদিকে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে