১৫ কোটি টাকার পরিত্যক্ত সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ঘটনায় তা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় দ্রুত সেতুটি চালু করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ থেকে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ সড়কের নরেন্দ্রপুর কাঁচার বিল খালের ওপর নির্মিত সেতুটি সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সেতুর সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের কাজ সম্পন্ন করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মীর শাহে আলম জানান, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি দীর্ঘদিন ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে আসার পর সংশ্লিষ্টদের নির্দেশে তিনি পরিদর্শনে আসেন।

তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সেতুটি চালু করা হবে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় এটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে