আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরাও মিডিয়া নিয়ন্ত্রণ করছে: সারজিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মে ২০২৬, ১৭: ৩৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ। রাজনৈতিক পরিবর্তনের পরও পুরোনো ধাঁচের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের সংস্কৃতি অব্যাহত থাকলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।

শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকারের প্রতি আস্থা রেখে। তাদের সন্তান হিসেবে তারেক রহমান এখন জনগণের কাছ থেকে একটি বড় সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগ কতটা সঠিকভাবে কাজে লাগানো হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে যেভাবে মিডিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলো দলীয়করণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো, বর্তমানে একই ধরনের প্রবণতা আবারও দেখা যাচ্ছে। যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে দলীয় পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

চাঁদাবাজির প্রসঙ্গ টেনে সারজিস বলেন, যেসব কারণে দেশে অভ্যুত্থান হয়েছিল, যদি সেই একই ধরনের কর্মকাণ্ড আবারও বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হবে। কেননা, জনগণ এখন আর পুরোনো ধরনের দখল ও প্রভাবের রাজনীতি মেনে নেবে না।

সীমান্ত হত্যা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো ধরনের আধিপত্যবাদ দেখতে চায় না। সীমান্তে হত্যাকাণ্ড কিংবা বিদেশি প্রভাবের প্রশ্নে জনগণের উদ্বেগ রয়েছে।

সারজিস আলম আরও বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি উল্লেখযোগ্য ভোট পেলেও দেশের একটি বড় অংশ এখনও দলটির বাইরে রয়েছে। নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই অনেক ভোটার বিএনপির কর্মকাণ্ডে হতাশ হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সময় এসব বিষয় বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ ও এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সদস্যসচিব আতিকুর রহমান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে