রাজশাহী ব্যুরো

রাজশাহীতে আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অমতি কুমার পাল। তিনি বলেন, “জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ৩৭ বছর ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে শুরু হয় অ্যাস্ট্রো-অলিম্পিয়াড, যা এবার ২০তম আয়োজন।”
তিনি জানান, দেশের ৮টি বিভাগীয় শহর ও ৩টি জেলা শহরে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। রাজশাহীতে বিভাগীয় বাছাই ১৬ জুলাই সকাল ৯টায় শুরু হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে এক ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর থাকছে অলিম্পিয়াড বিষয়ক বক্তৃতা এবং দুপুর ১টায় সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ১৪-১৮ বছর বয়সী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। ২০১০-১১ সালে জন্ম নেওয়া শিক্ষার্থীরা জুনিয়র এবং ২০০৭-০৯ সালের শিক্ষার্থীরা সিনিয়র গ্রুপে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা বিকাশ নম্বর ০১৯১৫-৬৫৩৬০৭-এ পাঠাতে হবে।
প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে নির্বাচিত ৩০০ জন অংশ নেবেন দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। এরপর ক্লোজড ক্যাম্পে অনুষ্ঠিত হবে চূড়ান্ত রাউন্ড। এখান থেকে নির্বাচিত শীর্ষ ৫ জন আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডসহ আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এ বছরের আয়োজনের টাইটেল স্পনসর ‘এপেক্স’। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এডইন টেলিকম, কদমপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ডসহ একাধিক প্রতিষ্ঠান। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, ডিবি২৪ ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও রাশিয়ান হাউস ইন ঢাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আনসার উদ্দিন, ইইই বিভাগের বিভাগীয় প্রধান নুজহাত নাওয়ার, সিএসই বিভাগের প্রধান আফসানা তাসনিমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। বাছাইপর্বে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস্ বিন তারিক।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে