রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাদ আহমেদ নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
সাদ আহমেদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি কুরআনের একজন হাফেজ। আত্মহত্যা চেষ্টার আগে তিনি অল্প সময়ের মধ্যে ১৪টি পোস্ট করেন। সেখানে লিসা নামে একটি মেয়েকে তার প্রেমিকা হিসেবে উল্লেখ করেছেন। সর্বশেষ ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভালোবাসি লিসা'।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার পর হলের প্রথম ব্লকের চারতলার ছাদে উঠে হঠাৎ উচ্চ স্বরে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে লাফ দেন সাদ। নিচে পড়ে তার দুই পায়ের হাঁটুর অংশ ভেঙে যায়। পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কে বিশ্বাস জানান, রাত ১১টা ৫০ মিনিটে আহত অবস্থায় সাদকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়। তিনি এখনো শঙ্কামুক্ত নন।
লাফ দেওয়ার আগে সাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে মা-বাবার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি 'লিসা' নামে একজনের উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করেন। প্রেমিকা লিসাকে উদ্দেশ্য করে পোস্টে তিনি লেখেন, ‘লিসা তুমি জানতা তোমাকে আমি কত্তটা ভালোবাসি তবুও কেন এমন করলে? সব জায়গায় সেইম ইফোর্ট সেইম ডায়ালগ কীভাবে পারো লিসা? মানুষ এতটা সাইকো কীভাবে হয়? তোমাকে তো বলেই ছিলাম আমার সঙ্গে চিট করলে কিন্তু আমার বন্ধু ফিরোজের মতো আমাকেও মরা ছাড়া উপায় থাকবে না। এত্ত করে বুঝাইলাম তাও বুঝলে না। সময়ের অভাব আর কষ্টের কারণে সব ভালোভাবে বলতে পারলাম না, আর হা আমার খুব ইচ্ছা আমার কবর হবে মসজিদ এর পাশে। যেখান থেকে আমি ইমামের তেলাওয়াত শুনতে পারবো।'
আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘সরি আম্মু পারলে মাফ করে দিও। তুমি আমার আম্মু ছিলা, তুমি আমার আব্বু ছিলা। আর আমার বাপ একটা জানোয়ার।’
সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে সাদের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তাদের মধ্যকার ঝামেলা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন। এসব পোস্টে প্রেমিকার নাম উল্লেখ করে তার ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী রসায়ন বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন বলেন, ‘আমি দ্বিতীয় ব্লকের ৪ তলায় থাকি। রাতে বারান্দায় বসে ফোনে কথা বলছিলাম, তখনই হঠাৎ ‘‘আল্লাহু আকবার’’ চিৎকার শুনতে পাই। তাকিয়ে দেখি যে ১ম ব্লকের ছাদ থেকে একটি ছেলে লাফ দিল। আমরা সবাই মিলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেই। তার পা মারাত্মকভাবে জখম হয়েছে। পরে যতটুকু জানতে পারি, ছেলেটি প্রেমঘটিত ঝামেলার কারণে আত্মহত্যার চেষ্টা করেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হল প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত রামেকে পাঠানো হয়েছে। তার পায়ে একাধিক স্থানে ফ্র্যাকচার হয়েছে, বুকে আঘাত লেগেছে। বিস্তারিত জানতে এক্স-রেসহ অন্যান্য রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।”
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীর সর্বাত্মক চিকিৎসা সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে