রামেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

রাজশাহী ব্যুরো

ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির ব্যানারে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। এ উপলক্ষে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। কর্মসূচি শেষে তারা হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে একাধিক প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— রোগীর সঙ্গে আগত অতিরিক্ত স্বজন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা, অ্যাটেনডেন্ট কার্ড ছাড়া বহিরাগতদের হাসপাতালে প্রবেশ বন্ধ, প্রতিটি ভর্তি ওয়ার্ডে ২৪ ঘণ্টা আনসার মোতায়েন, দায়িত্বে অবহেলাকারী আনসার সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা, পুলিশ ও আনসারের সমন্বয়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠন, পূর্ববর্তী হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালবিরোধী অপপ্রচার বন্ধে আইনগত পদক্ষেপ।

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলে জানান তিনি।

ইন্টার্ন চিকিৎসক ডা. মো. নাসরুল্লাহ শেখ বলেন, হাসপাতালের পরিবেশ অনিরাপদ হয়ে পড়ায় চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে উঠেছে। নিরাপত্তা নিশ্চিত না হলে কর্মসূচি আরও কঠোর হবে।

এদিকে কর্মবিরতির কারণে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। চিকিৎসক সংকটের কারণে জরুরি ও বহির্বিভাগে সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা আবদুল করিম বলেন, সকাল থেকে জরুরি বিভাগে অবস্থান করলেও চিকিৎসকের দেখা পাননি। শুধু নার্সদের মাধ্যমে প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নাটোরের বড়াইগ্রাম থেকে আসা রোগী শাহিনা বেগম বলেন, দূর-দূরান্ত থেকে এসে চিকিৎসা না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ইন্টার্নদের কর্মবিরতির কারণে চিকিৎসক সংকট তৈরি হয়েছে। তবে মিড ও সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে জরুরি সেবা চালু রাখা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশ্যে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরা রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থ

১ দিন আগে

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

এ সময় বাণিজ্যমন্ত্রী নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছি রাস্তার পাশে বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুদ রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হ

২ দিন আগে

রমজানের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে চিরতরে মব কালচার নির্মূলেও সরকার কঠোর।

২ দিন আগে

মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর মিরপুর-২-এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

২ দিন আগে