ঈদের নামাজ পড়তে বের হয়ে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

বগুড়া প্রতিনিধি
প্রতীকী ছবি

ঈদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলেও ঈদগাহে পৌঁছাতে পারেননি। পথেই বাসচাপায় সন্তানসহ প্রাণ হারিয়েছেন এক বাবা।

শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার নয়মাইলে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুজন হলেন— চাঁন মিয়া (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহেল বাকি (৫)।

নিহত চান মিয়া বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ঢাকা-বগুড়া রুটের নাবিল এন্টারপ্রাইজের বাসচালক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল বলেন, ঈদের নামাজ পড়তে পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়ির অদূরেই মহাসড়কের বিপরীত পাশে ঈদগাহের পথে রওয়ানা দেন চান মিয়া। ঈদগাহে যেতে রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার জন্য প্রথমে শিশু সন্তানকে রাস্তার মাঝখানের ডিভাইডার পার করেন তিনি, পরে নিজে ডিভাইডার পার হন।

তাজুল ইসলাম বলেন, এ সময় বাসের চাকায় পিষ্ট হলে দুর্ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। ঈদের দিনে এমন এক মর্মান্তিক দুর্ঘটনার খবরে পরিবার ও আশপাশের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক বলেন, ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় ঘাতক বাসটিকে আটকানো যায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে