ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে অংশীজন সংলাপ

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধ, অধিকার রক্ষা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়তে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর একটি হোটেলের হলরুমে এ সংলাপের আয়োজন করে উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড।

ছেলেদের অধিকার পর্যবেক্ষণ ও প্রয়োগে স্থানীয় সরকারের ভূমিকার পাশাপাশি নির্যাতন, অবহেলা বা মানসিক স্বাস্থ্যের সমস্যা চিহ্নিত করতে শিক্ষকদের কী ধরনের প্রশিক্ষণ বা সংবেদনশীলতা দরকার, ছেলেরা যেন আইনি প্রক্রিয়ায় সম্মান ও ন্যায়সঙ্গত আচরণ পায়, সে জন্য কী ব্যবস্থা নেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের জন্য কী ধরনের ব্যবস্থা বর্তমানে আছে বা থাকা উচিত তা অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় তুলে আনা হয়। সংলাপে ৪০ জন বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংলাপে সভাপতিত্ব করেন প্রফেসর ড. দীপকেন্দ্রনাথ দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক মো. আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারি এবং সুজন রাজশাহীর সভাপতি শফিউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। সুব্রত কুমার পালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান কনে এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল।

সংলাপে যৌন সহিংসতা দ্বারা প্রভাবিত ছেলেদের সুরক্ষায় সামাজিক নিয়মের মধ্য দিয়ে কীভাবে অধিকতর যত্ন নেয়া যায় এবং যৌন সহিংসতায় নির্যাতিত ছেলেরা যাতে সংকট কাটিয়ে বেড়ে উঠতে পারে তা নিয়ে দলীয় আলোচনা এবং উপস্থাপন করা হয়।

২০২৫ সালের ব্লু আমব্রেলা দিবসে অন্যান্য দেশের মতো এসিডি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসিডির পক্ষ থেকে সচেতনতামূৃলক কার্যক্রমের অংশ হিসেবে কমিউনিটি সংলাপ, পরামর্শক সভা, অংশীজন সংলাপ, ফেসবুক ভিত্তিক প্রচারণা, তরুণদের নিয়ে প্রচারণামূলক কর্মসূচি, ১৬ এপ্রিল আন্তর্জাতিক দিবস হিসবে ব্লু আমব্রেলা দিবস পালনে স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে।

পরামর্শক সভায় অংশগ্রহণকারীরা বলেন, ছেলেদের উপর যৌন হয়রানি বা সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছেলে শিশু যৌন সহিংসতার শিকার হচ্ছে, কিন্তু সংকোচে বা লজ্জায় তারা কাউকে বিষয়টি শেয়ার করছে না, যে কারণে এধরনের ঘটনা বেড়েই চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে