রাজশাহী ব্যুরো

বিমান বিধ্বস্তে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে সমাহিত হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে।
পাইলট তৌকিরের চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
এরপর তার মরদেহ হেলিকপ্টারে নেওয়া হবে রাজশাহীতে। বিকেলে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, তৌকিরের মৃত্যুতে জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে