রাজশাহী ব্যুরো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, “নির্বাচনে ডা. জাহাঙ্গীরকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
রাজশাহী-২ (সদর) আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। এখানে ঐতিহাসিকভাবে বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। জামায়াতের পক্ষ থেকে একজন চিকিৎসক এবং সমাজসেবী হিসেবে পরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
জামায়াতের দলীয় সূত্র বলছে, ডা. জাহাঙ্গীর চিকিৎসা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সুনাম ও গ্রহণযোগ্যতা তাকে প্রার্থী নির্বাচনে এগিয়ে রেখেছে। জামায়াতের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাজশাহী-২ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে মনে করছেন তারা।
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এর আগে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের মহানগর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে এনেসথেসিয়ার চিকিৎসক হিসেবে কর্মরত আছেন তিনি।
উল্লেখ্য, রাজশাহীর অন্য পাঁচটি আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী এলাকায় এসব প্রার্থীরা বিভিন্ন গণসংযোগ ও কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে