রাজশাহী ব্যুরো

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে অবশেষে প্রশিক্ষণরত কনস্টেবলদের ১৬৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার সকালে এই পাসিং আউট হবে বলে অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল।
জানা গেছে, রোববার সকাল ৯টা শুরু হয়ে সমাপনী কুচকাওয়াজের শেষ হবে বেলা ১১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন অ্যাকাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা। এ ছাড়া তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করবেন।
এ বিষয়ে অ্যাকাডেমির পুলিশ সুপার বেসিক (ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন বলেন, অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ৩৩৪ জন কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জুন থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩৪২ জন কনস্টেবল সারদায় প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। গত ১৯ ডিসেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ৯ ডিসেম্বর ‘অনিবার্য কারণবশত’ এই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর গত ৩ জানুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত ৮ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে, ২০২৩ সালের ২১ অক্টোবর ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৭১ জন শিক্ষানবিশ এএসপির এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয় একাডেমিতে। গত বছরের ২০ অক্টোবর প্রশিক্ষণ শেষে তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতে হঠাৎ করে এই পাসিং আউট অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হলেও ১৮ নভেম্বর আবারও স্থগিত করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর ব্যাচের ৭১ এএসপির মধ্যে ২৫ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিঠি দেওয়া হয়। তাদের জবাব দিতে তিন দিন সময় দেওয়া হয়। তবে তাদের ব্যাপারে পুলিশ সদর দপ্তর থেকে এখনও সিদ্ধান্ত আসেনি।
অন্যদিকে, ২০২৩ সালের ৫ নভেম্বর একাডেমিতে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। গত বছরের ৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। ফলে গত ২৬ নভেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে স্থগিত করে দেওয়া হয়। এরই মধ্যে সম্প্রতি চার দফায় মোট ৩২১ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সবশেষ গত ২৯ ডিসেম্বর ৮ জনের কাছে ব্যাখা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হয়। এই ব্যাচে বর্তমানে ৫০২ জন এসআই প্রশিক্ষণরত আছেন।

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
২১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে