রাজশাহী ব্যুরো

হামলায় জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরের তালাইমারী মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি ও ধৃত আসামিদের রিমান্ডের বদলে জামিন ও অন্য আসামিদের ধরতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাবদিহি নিশ্চিত; রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখা ও অক্ট্রয় মোড়, মোন্নাফের মোড়সহ রুয়েটের আশপাশে উপযুক্ত সমস্যার প্রকোপ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ; রুয়েট ও এর আশপাশের এলাকাগুলো চুরি ও ছিনতাইমুক্ত করা, দোষীদের বিচার এবং হারানো মালামাল জব্দের ব্যবস্থা; রুয়েটবাসীর নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত এবং দ্রুততম সময়ের মধ্যে তালাইমারী মোড়ে পুলিশ বক্সের ব্যবস্থা।
শিক্ষার্থীরা জানান, ১৬ ডিসেম্বর রাতে নগরের পদ্মা আবাসিক এলাকার পাশে হজোর মোড়ে দুই দফা হামলার শিকার হন রুয়েট শিক্ষার্থীরা। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। ওই হামলায় তিন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে সেদিন রাতেই রুয়েটের উপপরিচালক (সিকিউরিটি) জালাল উদ্দিন বাদী হয়ে মামলায় ৭ জনের নাম উল্লেখসহ ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। এর প্রেক্ষিতে ওই রাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে দুই দিন পর জামিনে ছাড়া পান তারা।
মামলার এজাহারে বলা হয়, রকি ও শুভ নামের দুই রুয়েট শিক্ষার্থী কেনাকাটার জন্য হজোর মোড় এলাকায় যান। কেনাকাটার একপর্যায়ে টাকা ভাংতি করা নিয়ে দোকানদারের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। কথা–কাটাকাটির মধ্যে দোকানদার তাদের (শিক্ষার্থীদের) গায়ে হাত তোলেন। শুভর মাথায় স্থানীয় এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করেন। এ ছাড়া রকিকেও মারধর করা হয়। পরে তারা ব্যাচের অন্য বন্ধুদের মুঠোফোনে খবর পাঠান। পরে ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও উপস্থিত হন। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে সেখানে বাজারের বণিক সমিতির সঙ্গে কথা বলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর আরেক দফায় হামলা করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
অবরোধকালে শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের গায়ে তুচ্ছ কারণে হাত তোলেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। তাদের অত্যাচার বেড়ে যাচ্ছে। অথচ দুজনকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিচ্ছেন তারা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দাবি মেনে নেয়নি। পুলিশ প্রশাসনও কোনো ভূমিকা পালন করছে না। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ক্ষোভ প্রকাশ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোনালী বলেন, কোন শক্তির জোরে এমন একটি ঘটনায় জড়িত আসামিরা ছাড়া পান—এটা শিক্ষার্থীদের প্রশ্ন। তারা এর শেষ দেখতে চান। যতক্ষণ পর্যন্ত কোনো আশ্বাস ও পুলিশের কোনো কার্যক্রম না দেখতে পান, ততক্ষণ আন্দোলন চলবে।
এসব বিষয়ে জানতে চাইলে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, ‘আসামিরা সবাই জামিন পেয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র দিয়ে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’
মামলার বিষয়ে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ঘটনার পর তারা মামলা নিয়েছেন। দুজন আসামিকে গ্রেপ্তারও করা হয়। পরে এজাহারভুক্ত আসামিরা জামিন নেন।

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।
২১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। বৃহস্পতিবার দুপুরে রায় প্রকাশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিবারের সদস্য ও সহযোদ্ধারা।
১ দিন আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
১ দিন আগে
বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।
১ দিন আগে