বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে একটি হত্যা মামলায় পাঁচদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে আমিনুল ইসলামকে আদালতে হাজির করার সময় ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনগন। রোববার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালক কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির আমিনুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদি হাসান পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে স্কুল শিক্ষক সেলিম রেজা ও রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শনিবার (১৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে বগুড়া ডিবি পুলিশের একটি দল আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে হাজির করা হবে এমন খবরে বিক্ষুব্ধ লোকজন আদালত চত্বরে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন। দুপুরের দিকে শাজাহানপুর থানা পুলিশ অপর এক আসামিকে আদালতে নিয়ে এলে উপস্থিত বিক্ষুব্ধ লোকজন আমিনুল মনে করে ওই আসামিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুরের পর থেকে আদালত চত্বরে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়। বিকেল ৪টার দিকে আমিনুলকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে এলে বিক্ষুব্ধ লোকজন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাকে আদালতে নিয়ে যান।
আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন।
তার বিরুদ্ধে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে