রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীতে কোরবানির হাট থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ বুধবার দুপুর ৩টায় নগরীর সিটিহাট পশুর হাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- নগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জের সুমনের ছেলে সামিনুর হাসান শিহাব (১৬) ও হোসনীগঞ্জ পুরাতন পানির পাম্প এলাকার মাইনুল ইসলামের ছেলে মন্দন ইসলাম (২৬)।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার গরু-ছাগলের হাটে বিভিন্ন ব্যবসায়ীর মোবাইল ও টাকা-পঁয়সা চুরি হয়েছে মর্মে র্যাবের কন্ট্রোল রুমে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাকারী চক্রের অন্যতম দুই সদস্যকে তাদের সাথে থাকা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকুসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে