রাজশাহী ব্যুরো

রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহবুল ওরফে কালুকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরের হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল। আজ বুধবার র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মহবুল ওরফে কালু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রায় সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মহবুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, "র্যাব আসামিকে গ্রেপ্তারের পর আমাদের থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে