নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হতে হবে: মিলন

রাজশাহী ব্যুরো

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই ষড়যন্ত্র রুখতে শিক্ষক সমাজকে এখনই সচেতন হতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বাকশিস মোহনপুর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট মিলন আরও বলেন, “শিক্ষকরা শিক্ষিত ও সচেতন জাতি গঠনের কারিগর। একমাত্র শিক্ষকদের মাধ্যমেই জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে। প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে সুপ্ত প্রতিভা রয়েছে— সেই প্রতিভা বিকাশে শিক্ষকরাই মূল চালিকাশক্তি।”

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের বিষ এখনো ছড়িয়ে আছে। একটি রাজনৈতিক দল ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ আর কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবে না।”

সম্মেলনে মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। তিনি বলেন, “শিক্ষক সমাজ শুধু শ্রেণিকক্ষে নয়, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে