রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।
আজ সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
খোন্দকার আজিম আহমেদ বলেন, এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুইটা মানুষের একটা সন্তান, এটা অনেকটাই কম। এটাকে বাড়ানো উচিত। স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি। কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে। এসময় সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা শেখানোর পরামর্শ দেন বিভাগীয় কমিশনার।
বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জন কর্মী ও ৬টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে ৪ জন কর্মী ও ৫টি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে ২ জন কর্মীকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে