রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নান্দোপাড়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন কালু (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন কালু নান্দোপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমান হেনার ছেলে।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তোভোগী তরুণী খড়ি কুড়াতে গিয়ে স্থানীয় এক পাটক্ষেতে যান। সেখানেই সাজ্জাদ হোসেন তাকে ধর্ষণ করেন। অনেকক্ষণ ধরে তরুণী বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে তার ভাই শিমুল বিশ্বাস ওই স্থানে গিয়ে দুজনকে একসঙ্গে দেখতে পান। তখন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে তরুণী পরিবারকে ঘটনাটি জানায়।
পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ নিই। গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে