চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। তাৎক্ষকি তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছে, সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে আমগাছের ডালপালা কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় ভারতীয়রা বাংলাদেশিদের উপরে পাথর ছুড়লে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন।

ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এছাড়াও এদিন দুপুর পর্যন্ত বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য কাজ করছে। দুই পক্ষকে সীমান্ত থেকে সরিয়ে দিতে বিজিবি সদস্যরা কাজ করছেন।

এর আগে, গত ৫ জানুয়ারী থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টানা চারদিন একই ইউনিয়নের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। বিএসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে