রাবিতে দ্রুত রাকসু নির্বাচনের দাবি গণতান্ত্রিক ছাত্রজোটের

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচন দ্রুত আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ছয় ছাত্র সংগঠনের এই মোর্চা।

ঘোষিত দাবিগুলো হলো- দ্রুত রাকসু নির্বাচন দিতে হবে; নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে এবং সিট বরাদ্দে স্বচ্ছতা আনতে হবে; হল প্রাধ্যক্ষের স্বাক্ষরের জন্য নির্ধারিত ৫০ টাকার ফি বাতিলসহ ডাইনিংয়ে বরাদ্দ বাড়াতে হবে; ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু করতে হবে।

লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানপূর্ব প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আজও রয়ে গেছে। প্রশাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিচ্ছে না।’

তিনি জানান, দাবিগুলোর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী সাত দিন ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি চলবে। অন্য ছাত্র সংগঠনগুলোকেও এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্র গণমঞ্চ, ছাত্র ইউনিয়ন (একাংশ), বিপ্লবী ছাত্রযুব আন্দোলন ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতারাও উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে