দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না: ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো
শুক্রবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: সংগৃহীত

দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করতে হবে। কারণ প্রশাসনের কাছে মানুষ ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে আয়োজিত বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত— সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মিজানুর রহান মিনু বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করছেন। তার নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে। নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।

উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন নতুন যাত্রা সরকারের এই ভূমিমন্ত্রী। বলেন, রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিত প্রস্তুতি নিতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।

রাজশাহী প্রসঙ্গে মন্ত্রী বলেন, একসময় ‘শান্তির শহর’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে পরিচিত হলেও গত সতের বছরে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। শহরটি এখন আর আগের মতো নিরাপদ নয়, ক্লিন সিটির দাবিও করা যাচ্ছে না। অথচ বিএনপির আমলে সাতবার পরিবেশ অধিদপ্তর থেকে প্রথম স্থান অর্জন করেছে।

এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজশাহীকে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান মিনু। এ কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

গত ৪৬ বছরে রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পাননি। ৪৬ বছর পর মিনু এ আসন থেকে নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব পেয়েছেন। এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি একক কোনো ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। প্রায় ২০ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। শিগগিরই রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি— জলাবদ্ধতায় দুর্ভোগ, ভেঙেছে সড়ক

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

৯ ঘণ্টা আগে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

১ দিন আগে

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সদস্যদের গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির সদস্যদের (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

১ দিন আগে

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম ও আসমত। খালাস পেয়েছেন ইদ্রিস আলী। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

১ দিন আগে