রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় এবার প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারাও এবার ভোট দিতে পারবেন। পাশাপাশি মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিন বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে নানা দাবি উঠেছে। আমরা সব ছাত্রসংগঠন ও প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেছি। তাদের মতামতের ভিত্তিতেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে।”
সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়িয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। ৪ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আর হল সংসদের নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র পাওয়া যাবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে গত ২৮ জুলাই কমিশন প্রথম দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। তখন ১৭ আগস্ট থেকে মনোনয়ন বিতরণ শুরুর কথা থাকলেও তার আগের রাতে তা স্থগিত করা হয়। পরে নতুন তফসিলে ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়। কিন্তু ২৬ আগস্টের জরুরি বৈঠকে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। এরপর আবার দুই দিন বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হলো ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, রাকসুর ভোটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে শুরু থেকেই আন্দোলন চালিয়ে আসছিল ছাত্রদল। এ দাবিতে তারা এক পর্যায়ে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে মনোনয়ন বিতরণও বন্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত তাদের দাবি মেনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে