সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্থিতি চলমান।

স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পাতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার বিএসএফের পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, সোমবার সকাল ১০টার দিকে শূন্য লাইনে কাঁটা তারের বেড়া দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই উত্তেজনা চলছে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালদহের জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া জানান, আপাতত পরিস্থিতি স্বাভাবিক। বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে। জেলা পুলিশও পরিস্থিতির তদারকি করছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে