শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) খেলাফত মজলিস মনোনিত প্রার্থী শেখ মুশতাক আহমদ। নির্বাচনে ১১ দলীয় জোটের একাধিক প্রার্থী মাঠে থাকায় এবং একক প্রার্থী দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শেখ মুশতাক আহমদ৷
নির্বাচন থেকে সরে দাঁড়ালেও কোনো দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন না বলেও জানান ১১ দলীয় জোটের অন্যতম শরিক দলের এই নেতা।
সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শান্তিগঞ্জ ও শান্তিগঞ্জে দেওয়াল ঘড়ি প্রতিকে জণগণের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু এ পর্যন্ত ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও একক প্রার্থীর ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পারিনি। এ নিয়ে জোটের লিঁয়াজো কমিটি একাধিকবার বৈঠক করেও একক প্রার্থীর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তাই আমরা দলীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে নির্বাচনে আমরা কোনো দল বা প্রার্থীকে সমর্থন দিচ্ছি না।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সোহেল আহমদ সুনু, সাধারণ সম্পাদক মাষ্টার আমিনুল ইসলাম এবং শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান।
উল্লেখ্য, সুনামগঞ্জ-৩ আসনটিকে উন্মুক্ত রেখেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে। আসনটিতে শেখ মুশতাক ছাড়াও মাঠে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনুর পাশা চৌধুরী (রিকশা) এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-বরগুনা সদর-তালতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার পক্ষে ভোট চেয়েছেন তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. খলিলুর রহমান হাওলাদার।
১১ ঘণ্টা আগে
আবদুল আউয়াল মিন্টুকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে মেজবাহ উদ্দিন সাঈদসহ জামায়াতের অন্য নেতারা হুমকি-ধমকি দিয়ে আসছেন উল্লেখ করে আরও বলা হয়েছে, এতে তার সম্মানহানি ঘটছে ও তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
১৩ ঘণ্টা আগে
দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এ গণভোট।
১৩ ঘণ্টা আগে
শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ তায়ালা যদি আমাদের এই দেশের সেবকের দায়িত্ব দেন, তবে নাহিদ ইসলামের মতো তরুণ মেধাবীদের দেশ সেবার সুযোগ দেওয়া হবে। তিনি আমাদের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য।’
১৩ ঘণ্টা আগে