রাজশাহী ব্যুরো

রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যবসায়ীর ম্যানেজারের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যোগসাজশের অভিযোগে মো. মাসুম (৩০) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নিজ গ্রামের বাড়ি নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার একটি দল। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. মাসুমের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা গ্রামে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাই কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গত রোববার সকাল পৌনে ৯টার দিকে মাসুমের রিকশায় যাওয়ার সময় নগরীর ঘোড়ামারা পোস্ট অফিসের পেছনের সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন দিলীপ কুমার প্রামাণিক নামে এক ব্যক্তি। তিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশা যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। ঘটনাস্থলটি নগরীর বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে। আগের দিনে বিক্রির ১৩ লাখ টাকা তিনি কুমারপাড়া চালপট্টি এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। ওইদিন (রোববার) সকালে সেই টাকা নিয়ে শিরোইল ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। রিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছালে হঠাৎ করে পাশের একটি সরু গলির দিকে মোড় নেয়। তখনই মোটরসাইকেলে থাকা দুজন এসে রিকশার সামনে ব্যারিকেড তৈরি করে। এ সময় একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় চিৎকার করার মধ্যেই ছিনতাইকারীরা দিলীপের পিঠে ঝুলে থাকা ব্যাগ টানতে শুরু করে। প্রতিরোধ করতে গেলে ছুরি চালিয়ে দিলীপের ডান কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয় তারা। ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়। আর সাড়ে ১০ লাখ টাকার মূল ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই পালিয়ে যান। ফলে তার ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দেয়। তদন্তে নেমে পুলিশ ওই রিকশাচালককে শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তারও করা হয়।
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ তাদের বিশ্বস্ত কর্মচারী। দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রতিদিনই তিনি এভাবে টাকা নিয়ে অফিসে আসেন।
সিসিটিভি ফুটেছে দেখা যায়, মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারীর মাথায় হেলমেট ছিল। এছাড়া মোটরসাইকেল চালকের মাথায় কালো সাদা ও আরোহীর মাথা কালো লাল স্টিকার লাগানো হেলমেট ছিল। আর চালকের সদা শার্ট ও আরোহী হলকা সবুজ রঙের শার্ট পড়ে ছিলেন। তারা দুজনই জিন্স প্যান্ট ও জুতা পরিহিত অবস্থায় ছিলেন।
এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়। এর প্রেক্ষিতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি এবং এর চালককে শনাক্ত করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই শরীফুল ইসলাম ও তার টিম সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অটোরিকশাচালক মাসুমকে তার নিজ বাড়ি মান্দা থেকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাই ওই ঘটনার পরপরই তিনি আত্মগোপনে চলে যান বলে জানিয়েছেন। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং মূল ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে