লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচায় ব্যাটারিচালিত রিকশা খাদে পড়ে বকুল মিয়া (৬০) ও আতিকুল ইসলাম (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক নারী যাত্রীও আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা বাজার–আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বকুল মিয়া মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে ও আতিকুল ইসলাম একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা।
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, মহিষখোচা বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত রিকশাটি আদিতমারীর দিকে যাওয়ার সময় আনছার খাঁর পুকুরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিকুল ইসলামের মৃত্যু হয়। আহত বকুল মিয়াকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। আহত নারী যাত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে