বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের লক্ষ্য নিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। উত্তরাঞ্চলের এ ঐতিহ্যবাহী ভেন্যুকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে একাধিক সংস্কার ও উন্নয়নকাজ হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রোববার সকালে স্টেডিয়ামের অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা—ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট।

পরিদর্শন শেষে শাহনিয়ান তানিম জানান, “রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রায় ৭০ শতাংশ সক্ষমতা ইতিমধ্যেই বিপিএল আয়োজনের উপযোগী। আগামী এক মাসে বাকি কাজগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কার ব্যয় ও সময়সূচি চূড়ান্ত করবে।”

বিসিবি কর্মকর্তারা জানান, স্টেডিয়ামে ১২০ জন ধারণক্ষমতাসম্পন্ন নতুন প্রেস গ্যালারি, ধারাভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক ও ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং রুম এবং একটি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হবে।

এছাড়া ২০টি মোবাইল টয়লেট বসানো, গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়ামের সার্কুলার রোড উন্নয়ন এবং পুরো স্টেডিয়াম রঙের আওতায় আনা হবে। খেলোয়াড়দের ড্রেসিংরুম নতুন করে নিচতলায় স্থানান্তর ও ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড়ে রাজশাহীতে বিপিএল আয়োজনের দাবিটি নতুন করে জোরালো হয়।

এর আগে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্টেডিয়াম পরিদর্শন করে এর পিচ ও আউটফিল্ড দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন।

নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর রাজশাহীতে বিপিএল আয়োজনের ঘোষণা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে বিসিবি। কর্মকর্তারা মাঠ পরিদর্শনের পাশাপাশি খেলোয়াড়দের আবাসন, অনুশীলন মাঠ ও আনুষঙ্গিক সুবিধাও ঘুরে দেখেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে