ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে এসে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ওই প্রাইভেটকারে থাকা পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও অজ্ঞাত এক চালক (২৫)।
দুর্ঘটনায় আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই চারজন নিহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুসহ তিনজনকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে তারা দুর্ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় গাড়িটি ট্রাকের পেছনে আটকে ছিল। পরে প্রাইভেট কারটি আংশিক কেটে চালকের মরদেহ উদ্ধার করা হয়।

উপসচিব পদমর্যাদার ওই দুই কর্মকর্তা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির।
১৫ ঘণ্টা আগে
জানা গেছে, সকালে সংগঠনটির ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।’ তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— ‘এমইএস কলেজ ছাত্রলীগ’।
১ দিন আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসি পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার পর বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
১ দিন আগে
ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে নিয়োগ পাওয়া ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরোধিতায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া গ্রাহক ফোরামের মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ। এ অবস্থানের আগে বিক্ষুব্ধদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করে তাদের জন্য ছত্রভঙ্গ করা হয়।
১ দিন আগে