ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-জলকামান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জুন ২০২৬, ১৫: ০৭
ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে নিয়োগ পাওয়া ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরোধিতায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান নেওয়া ‘সচেতন গ্রাহক ফোরামে’র মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ। এ অবস্থানের আগে বিক্ষুব্ধদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

আজ সোমবার (১ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস। এ দিন সকাল ৯টার দিকে গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে একদল ব্যক্তি। জামায়াতপন্থি হিসেবে পরিচিত গ্রাহক ফোরামের সদস্যদের সকাল ১০টার আগ দিয়ে ছত্রভঙ্গ করে সতর্ক অবস্থান নেয় পুলিশ।

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের এক প্রতিনিধি। ছবি: সংগৃহীত
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের এক প্রতিনিধি। ছবি: সংগৃহীত

এর কিছুক্ষণ পরে গ্রাহক ফোরামের সদস্যরা ফের ইসলামী ব্যাংক টওয়ারের সামনে অবস্থান নেয়। বর্তমানে পুলিশ ও গ্রাহক ফোরামের সদস্যরা মুখোমুখি অবস্থানে আছে। পুলিশের ধাওয়ায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈদের আগের শেষ কর্মদিবস ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, এর প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কিছু নাগরিক ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন। এর ধারাবাহিকতায় আজ সকালে অফিস শুরুর আগেই কর্মসূচি শুরু করা হয়।

আন্দোলনকারীরা বলছেন, ‘বিতর্কিত ব্যক্তি’ হিসেবে ব্যাংকে খুরশীদ আলমের প্রবেশ ঠেকাতে তারা অবস্থান নিয়েছেন। তারা ব্যাংকের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহাল দাবি করেছেন।

তবে অনুমতি না থাকায় পুলিশ কর্মসূচি পালন না করার আহ্বান জানায়। এরপরও ব্যানার প্রদর্শন শুরু হলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুরো ব্যাংকপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, ‘ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, নিহত ৭

এক নারী নিহত হয়েছেন বিস্ফোরণে উড়ে যাওয়া একটি সিলিন্ডারের আঘাতে। সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ। আর দগ্ধ ও আহত একজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

১ দিন আগে

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, নাশকতার সন্দেহ

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা একে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছি। কোচের ভেতরে খুব দ্রুত আগুন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে।

১ দিন আগে

ন্যাম ভবনের ফ্ল্যাটে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করার পর থানা পুলিশ ওই কক্ষে প্রবেশ করবে।

১ দিন আগে

অপ্রতিমকে ঘিরে স্বপ্ন এখন কেবল স্মৃতি

দরজার বাইরে ঝোলানো কাঠের নামফলকটি এখনো আগের মতোই আছে। মা-বাবার সঙ্গে হাস্যোজ্জ্বল এক বালকের ছবি, পাশে লেখা— ‘অপ্রতিমদের বাসা। প্রযত্নে- নাহিদ ও শাহরিয়ার।’ বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এই বাসার ভেতর এখন কতটা শোক জমে আছে।

১ দিন আগে
Advertisement