প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুর–৩ আসনে বিএনপির প্রার্থী এস এম রফিকুল ইসলাম (বাচ্চু) স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগ করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযুক্ত আবুল কালাম আজাদ শ্রীপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। তিনি উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, জামায়াত নেতা আবুল কালাম আজাদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও গাজীপুর-৩ আসনের প্রার্থীকে জড়িয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি জানান, বিএনপি প্রার্থীর দুই কর্মীকে পাঁচ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।
তবে গাজীপুরের শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, পুলিশ দুজনকে আটক করেছিল। ওই দুজনের বিরুদ্ধে মাদকের কারবারসহ একাধিক মামলা রয়েছে। সেসব মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ দায়ের করে ফেরার পথে বিএনপির প্রার্থী এস এম রফিকুল ইসলাম বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তার সম্মান ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি সরকারি চাকরিজীবী হয়ে সরকারি বেতন-ভাতা ভোগ করে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে রাজনীতি করছেন।
এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি একটি অনলাইন নিউজ পোর্টালে এমন খবর দেখেছিলাম। পরে ফেসবুকে পোস্ট দিয়েছি। এ বিষয়ে পরে আবার সংশোধনী দিয়ে নতুন পোস্ট দিয়েছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন। তবে পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।
৮ ঘণ্টা আগে
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়।
৮ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার সকালে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় ভোট কেনার অভিযোগে টাকাসহ জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালীকে স্থানীয় জনগণ আটক করে। পরে তারা তাকে প্রশাসনের হাতে তুলে দেয়।
৯ ঘণ্টা আগে