ধানের শীষে ভোট দিন, আপনাদের পছন্দের নান্দাইল গড়ে তুলব: ইয়াসের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার নান্দাইলের কানুরামপুর এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন ইয়াসের খান চৌধুরী। ছবি: রাজনীতি ডটকম

ভোটাররা ভোট দিয়ে জয়ী করলে তাদের পছন্দ অনুযায়ী নান্দাইলকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপিঘোষিত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, ধানের শীষে ভোট দিন। আপনাদের সঙ্গে নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে আপনাদের পছন্দমতো গড়ে তুলব। নান্দাইল উপজেলা হবে নারী সমাজ, তরুণ সমাজসহ সব মানুষের জন্যে নিরাপদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নান্দাইলের কানুরামপুর এলাকায় বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ইয়াসের খাম চৌধুরীর ঢাকা থেকে ফেরার খবরে উপজেলার জামতলা বাজারের দিকে এগিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। তারা গণমিছিল করে তাকে এগিয়ে আনেন। উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল বহর নিয়ে মিছিলে অংশ নেন।

মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে নান্দাইল সদর অতিক্রম করে কানুরামপুরের দিকে যাওয়ার সময় সড়কে যানজট দেখা দেয়। পরে নান্দাইলের কানুরামপুর এলাকায় একটি মিনি ট্রাকে স্থাপিত মঞ্চে দাঁড়িয়ে ইয়াসের খান চৌধুরী পথসভায় বক্তব্য রাখেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ইয়াসের খান বলেন, আমার বাবা-চাচা নান্দাইল আসন থেকে আপনাদের ভোটে একাধিবার বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমার পূর্বপুরুষরা বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের পরিবারের একটি রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় আমি সেই পরিবারের একজন সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

ময়মনসিংহ-৯ আসনে বিএনপির এই প্রার্থী আরও বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে নান্দাইলের আপামর জনসাধারণের জন্য কাজ করতে এসেছি। আমি নান্দাইলের প্রতিহিংসার রাজনীতি পালটে দিতে চাই। আপনাদের সঙ্গে নিয়ে পথ চলতে চাই।

এ সময় সমর্থকদের ধানের শীষ ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গীটা এলাকা। পথসভা শেষ হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা ইয়াসের খান চৌধুরীকে তার নিজবাড়ি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে অবস্থিত বাহাদুর হাউজে পৌঁছে দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে