খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের আসনে জোটের প্রার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭: ৫১
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ছবি: সংগৃহীত

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপন ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তবে জোটগত সমঝোতার কারণে আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ছেড়ে দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কলামদারপাড়া গ্রামে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন তিনি। তবে গ্রামে স্বজনরা রয়েছে। এ আসনে অনেক আগে থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করে তিনি প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ।

অপরদিকে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দলীয় প্রার্থী না করায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীসহ সমর্থকরা। তারা বলছেন, প্রার্থী নির্বাচনে ভুল হয়েছে। এ নিয়ে কিছু সংখ্যক নেতাকর্মীকে বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা গেছে।

তুহিন চৌধুরী ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঘষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন তিনি। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর তিনি দেশে ফিরে গণসংযোগ শুরু করলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাড়া জাগে।

এ আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়েছেন রাশেদুজ্জামান রাশেদ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

১ দিন আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২ দিন আগে

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ, ২০ মাস পর লাশ তুলে ময়নাতদন্ত

ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।

২ দিন আগে