রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী ব্যুরো

চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তবে একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু হয়।

হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও কিছু পরিবহন বিকল্প ব্যবস্থায় সীমিত আকারে চলাচল করছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ন্যাশনাল, দেশ, গ্রামীণসহ প্রায় সবগুলো বাস বন্ধ থাকায় এসব কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। শুধু একতা পরিবহন চালু থাকায় যাত্রীরা এ কাউন্টারে ভিড় করছেন।

অতিরিক্ত যাত্রীর কারনে টিকিট না থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তবে যারা আগে থেকেই একতা পরিবহনের টিকিট কিনেছেন তারা সহজেই যাত্রা করছেন। এ ছাড়াও কিছু পরিবহন বিকল্প ব্যবস্থায় সীমিতভাবে চলাচল করছে। কিন্তু ভাড়া বেশি দাবি করায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বাস শ্রমিকরা জানান, রাজশাহী-ঢাকা রুটে দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করতে হচ্ছে তাদের। ন্যাশনাল ট্রাভেলসের চালকদের প্রতি ট্রিপে ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা এবং সহকারীদের ৪০০ টাকা দেওয়া হয়। দেশ ট্রাভেলসে চালকরা পান ১ হাজার ২০০ টাকা।

শ্রমিকদের দাবি, এ বেতন বাড়িয়ে চালকদের জন্য প্রতি ট্রিপে দুই হাজার টাকা নির্ধারণ করতে হবে।

ঢাকার যাত্রী মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যেতে হবে, কিন্তু বাস নেই। একতা পরিবহন চালু আছে শুনে ওই কাউন্টারে গিয়েও সিট না থাকায় ফিরে এলাম। এটা সাধারণ মানুষের হয়রানি ছাড়া কিছুই নয়। মালিক-শ্রমিকদের ঝামেলার জন্য ভুগতে হচ্ছে আমাদের।’

আরেক যাত্রী সুমন হোসেন বলেন, ‘আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। বাস বন্ধ থাকায় প্রয়োজনে অন্যভাবে যেতে চাই, কিন্তু অতিরিক্ত চাপের কারণে সেই ব্যবস্থাও হচ্ছে না।’

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, ‘১০ বছর ধরে একই হারে বেতন দেওয়া হচ্ছে। ২৩ আগস্ট আন্দোলনের সময় মালিকপক্ষ আশ্বাস দিলেও এখনো বেতন বাড়ায়নি। তাই এবার অন্য পরিবহন শ্রমিকরাও একাত্মতা ঘোষণা করে একতা পরিবহন ছাড়া সব বাস বন্ধ রেখেছে।’

এ বিষয়ে জানতে চাইলে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছেন। এর আগে আমরা মালিকদের সঙ্গে বসেছিলাম। মালিকরা ১০০ টাকা বাড়াতে চেয়েছেন। শ্রমিকরা তা মানেননি। আবারও মালিকদের সঙ্গে বসব, যাতে তাদের যৌক্তিক দাবি মানা হয়।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে