জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ, ২০ মাস পর লাশ তুলে ময়নাতদন্ত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২৩: ৩৮
নিহত হওয়ার ২০ মাস পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহে তরুণের লাশ উত্তোলন করা হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণ আবু সুফিয়ান রাব্বির (১৯) লাশ দাফনের প্রায় ২০ মাস পর করব থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার দুপুরে উপজেলার চরপুবাইল গ্রামের চকপাড়া মোড় সংলগ্ন একটি মসজিদের পাশের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহটি তোলা হয়।

পরে ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি ওই এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হন, ১১ দিন পরে মারা যান।

পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে মাওনায় ছাত্র-জনতার একটি আনন্দ মিছিলে অংশ নেন রাব্বি। বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি মাওনা শহীদি মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্র-জনতা বিজিবি সদস্যবাহী একটি বহর আটকে দেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা লাঠিচার্জ ও গুলি ছুড়লে রাব্বি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর ২০২৪ সালের ১৬ আগস্ট তার মৃত্যু হয়। পরদিন ১৭ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২ ডিসেম্বর ‘জুলাই যোদ্ধা’ ও মানবাধিকার কর্মী লেবু মিয়া বাদী হয়ে শ্রীপুর আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো পুলিশের উপ-পরিদর্শক মো. আবু নোমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে লাঠিচার্জ ও গুলিতে আহত হয়ে পরে হাসপাতালে রাব্বির মৃত্যু হয়। তবে সে সময় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাব্বির হোসাইন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement