কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পদুয়াবাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দীর্ঘ ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রিলিফ ট্রেনের সহায়তায় দুর্ঘটনাকবলিত ‘মামুন পরিবহন’ ও মেইল ট্রেনটিকে সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়াবাজার রেলক্রসিংয়ে মেইল ট্রেনের ধাক্কায় 'মামুন পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে শিশু ও নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যেখানে ট্রেনটি বাসটিকে লাইনের ওপর দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় প্রাণহানির পাশাপাশি ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে এবং উদ্ধার কাজের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন তলব করা হয়েছে।
রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ প্রাণহানির ঘটনায় দায়িত্বরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে