সাতক্ষীরা ধুলিহর ব্রম্মরাজপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ২৩: ৩০
মো. নুরুল আমিন

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ধুলিহর ব্রম্মরাজপুর সম্মিলিত মাধ‌্যমিক বিদ‌্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় শিক্ষানুরাগি ও সমাজসেবক মো. নুরুল আমিন।

এছাড়া কমিটির সাধারণ শিক্ষক সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) হিসেবে সুকুমার সরকার এবং অভিভাবক সদস্য (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) হিসেবে মো: আব্দুর রশিদ দায়িত্ব পালন করবেন।

সদস্য সচিবের দায়িত্বে থাকবেন ধুলিহর ব্রম্মরাজপুর সম্মিলিত মাধ‌্যমিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মো: মমিনুর রহমান।

কমিটির সভাপতি মো. নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বিদেশি অর্থায়নে পরিচালিত দেশের সর্ববৃহৎ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে কর্মরত।

যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে