নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে দুজনের মরদেহ এবং পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান চলছে।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনজন পানিতে ডুবে যান। তাদের উদ্ধারে গিয়ে সৌরভও তীব্র স্রোতে তলিয়ে যান।
সঙ্গে থাকা অন্যরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা নদীতে নেমে নিখোঁজদের খোঁজ করেন। তবে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত করে শনিবার সকালে আবার শুরু করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার
২১ ঘণ্টা আগে
তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
১ দিন আগে
নিহত শিশুরা হলো— দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের দুই সন্তান খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৫)।
১ দিন আগে