নাশকতার মামলায় কারাগারে নেত্রকোনার আ.লীগ নেতা আলী আহমদ

নেত্রকোনা প্রতিনিধি
বুধবার গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় আওয়ামী লীগ নেতা আলী আহমদ তালুকদারকে। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরাকোণা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ তালুকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আলী আহমদকে আদালতে উপস্থাপন করা হয়। এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকা থেকে আলী আহমদকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

নেত্রকোনা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত নাশকতার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় করা এক মামলায় আসামি হিসেবে আলী আহমদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি নিয়ে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে