শিশুদের হাত থেকে ফুল-নাশতা পেয়ে অভিভূত শ্রমিকরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বৃহস্পতিবার নান্দাইলে শ্রমিকদের হাতে ফুল ও নাশতার প্যাকেট তুলে দিয়েছেন শিশু ফোরামের সদস্যরা। ছবি: রাজনীতি ডটকম

মহান মে দিবস। কিন্তু বিশ্বব্যাপী পালিত হয়ে আসা এ দিনটি সম্পর্কে ওই শ্রমিকদের কিছুই জানা নেই। তারা আর দশটা দিনের মতোই কাজ করছিলেন গ্রীষ্মের খরতাপ মাথায় নিয়ে। এমন সময় তিন কিশোর তাদের হাতে ফুল ও নাশতা তুলে দিলে অবাক হয়ে যান শ্রমিকরা।

বৃহস্পতিবার (১ মে) ময়মনসিংহের নান্দাইল পৌরসভা এলাকায় মহান মে দিবসে শ্রমিকদের হাতে এমন উপহার তুলে দেন ঘাসফুল শিশু ফোরামের সদস্যরা।

অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালেও শহরের অলিগলি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে ভাগাড়ে রাখছিলেন শ্রমিকরা। দুর্গন্ধে টেকাই দায় ওই জায়গায়। এ সময় ঘাসফুল শিশু ফোরামের সদস্যরা ভাগাড়ের কাছে গিয়ে শ্রমিকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়েছেন।

পরনের কাপড়ে ময়লা মুছে ফুলের স্টিকগুলো হাতে তুলে নেন শ্রমিকরা। কেউ কেউ ফুলের ঘ্রাণ নেন। এ সময় তাদের হাতে নাশতার প্যাকেট তুলে দেন শিশু ফোরামের সদস্যরা।

আবদুল খালেক নামে এক শ্রমিক বলেন, আমাদের কেউ কখনো ফুল দেয়নি, নাশতা দেয়নি। আজকে ফুল-নাশতা উপহার পেয়ে অভিভূত হয়ে পড়েছি।

শিশু ফোরামের সভাপতি সাব্বির হোসেন ফাহিম জানান, তাদের সংগঠনটি বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের তৈরি। শিশু ফোরামের পৌরসভা, ইউনিয়ন ও স্কুলভিত্তিক শাখা রয়েছে। এসব শাখার সদস্যরা শিশুদের উন্নয়নের জন্য কাজ করে থাকে।

সংগঠনটির সদস্য মো. আকাশ মিয়া বলেন, ওয়ার্ল্ড ভিশন আমাদের নানা বিয়য়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। আজ বৃহস্পতিবার মহান মে দিবস। এই দিনটি শ্রমিকদের অধিকার রক্ষার দিন। তাই সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের জন্য সামান্য আয়োজন ছিল।

সংগঠনের আরেক সদস্য কামরুন্নাহার বলেন, শ্রমিকরা এখনো অবহেলিত। তাদের অধিকার এখনো শতভাগ আদায় হয়নি। আমাদের সংগঠনের পক্ষ থেকে পৌর শহরের ১৫ জন শ্রমিককে ফুল ও নাশতার প্যাকেট তুলে দিয়েছি। এ বিষয়ে অন্যরাও এগিয়ে আসবেন বলে আশা করি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৮ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে