৮ বছর পর নাশকতার মামলা, ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ২১: ৪২

নেত্রকোনার কেন্দুয়ায় নাশকতার ঘটনায় আট বছর পর দায়ের করা মামলায় পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) কেন্দুয়া উপজেলার পাঁচজন চেয়ারম্যান নেত্রকোনার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক কামাল হোসাইন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া পাঁচ ইউপি চেয়ারম্যান হলেন— আশুজিয়া ইউনিয়ন পরিষদের মঞ্জুর আলী, দলপার শাহিন মিয়া, মাসকার আবদুস ছালাম বাঙালি, আমতলা রোয়ালবাড়ির লুৎফর রহমান আকন্দ ও গড়াডোবা ইউনিয়ন পরিষদের কামরুজ্জামান খান।

মামলার এজাহার থেকে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১৬ সালের ৩০ মে কেন্দুয়ায় শোক মিছিল বের করে উপজেলা বিএনপি। ওই মিছিলে হামলার ঘটনার আট বছর পর গত ২০ নভেম্বর কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারবাড়ী এলাকার জামাল উদ্দিন বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ৫৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলার আসামিদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যানরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। এ সময় বিচারক কামাল হোসাইন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেত্রকোনা আদালত পরিদর্শক-২ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আদালতের আদেশের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে