সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৬, ১৩: ৫৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন একটি কারখানায় লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (২০ জুন) রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ অভিযোগ তুলে ধরেন। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য একেএম হারুন অর রশিদ এবং সদস্য সচিব আমীরুল ইসলাম ভূঁইয়া মনি।

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে নিষিদ্ধ দলটি নানা ধরনের অপতৎপরতা শুরু করেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ঈশ্বরগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট দলের সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের স্পার্ক ভিশন নামে একটি অ্যাড ফার্মের কারখানায় রহস্যজনক চুরির ঘটনা ঘটানো হয়েছে। চুরির ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে

তিনি বলেন, চুরির ঘটনায় পুলিশ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক তারেক মাহবুবকে গ্রেপ্তার করেছে। তার মোবাইল ফোন থেকে একটি নির্দেশনামূলক বার্তা উদ্ধারের কথাও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে ওই বার্তার স্ক্রিনশট প্রদর্শন করে হারুন অর রশিদ দাবি করেন, ঘটনাটি স্থানীয় বিএনপি নেতাদের এবং সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের পর স্থানীয় সংসদ সদস্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তবে বিভিন্ন মহল তার কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমীরুল ইসলাম মনি বলেন, অতীতে রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, গত ৫ আগস্টের পর বিএনপির পক্ষ থেকে কোথাও ভাঙচুর, হামলা বা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালানো হয়নি। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও অপপ্রচার বন্ধের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না।

এর আগে, গত শুক্রবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন ফ্যাক্টরির গোডাউনে লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানায়, খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। ফ্যাক্টরি ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে আটক করা হয়েছে। পরে আটককে বিশেষ ক্ষমতা আইনের ৮(১)(ক)/২৫ ধারায় করা মামলায় আদালতে পাঠানো হয়।

রাজনীতি/আরআইআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে