ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে হত্যার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২১: ২৮
নিহত আবুল কালাম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিজমার মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আবুল কাশেম এ হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬৫) উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের বাসিন্দা এবং প্রয়াত ছফির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল কাশেম নিহতের আত্মীয় (মামাতো-ফুফাতো ভাই)। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর আবুল কালাম সোহাগী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আতকাপাড়া এলাকায় পৌঁছালে অভিযুক্ত কাশেম তাকে ছুরিকাঘাত করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য আবুল কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেটে পুলিশের ধাওয়া করা ছিনতাইকারী-মাদকসেবীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তারা নাম ইমন আচার্য। তিনি র‍্যাব-৯ এ কর্মরত ছিলেন।

১০ ঘণ্টা আগে

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুর ২টার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

১২ ঘণ্টা আগে

সড়ক দুর্ঘটনার গুজব ছড়িয়ে ২ পুলিশ কর্মকর্তাকে মারধর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও মারধর শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। একটি উলটে যাওয়া ট্রাক্টর উদ্ধারে সহযোগিতা করতে গেলে ‘পুলিশের তাড়া খেয়েই দুর্ঘটনা ঘটেছে’— এমন গুজব ছড়িয়ে তাদের ওপর এই বর্বর হামলা চ

১৪ ঘণ্টা আগে

চট্টগ্রামে শিশু ধর্ষণ, অভিযুক্তকে আটকের সময় পুলিশ-জনতা সংঘর্ষ

এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করলে পুলিশকেই ঘিরে ধরে জনতা। তাদের দাবি, অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। এ নিয়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ চলছে।

১ দিন আগে