নির্বাচনের প্রস্তুতি নেওয়া উপদেষ্টাদের অব্যাহতি দিতে হবে: প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ২২: ৫৩
বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়ায় দুটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: রাজনীতি ডটকম

জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে ‘বিতর্কিত’ উপপদেষ্টাদের অব্যাহতি দেওয়ার পাশাপাশি প্রশাসনকেও সম্পূর্ণ নিরপেক্ষ করে তোলার কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, সরকারের নিরপেক্ষতার ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে প্রকাশ্যে ও গোপনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উপদেষ্টাদের অব্যাহতি দিতে হবে। প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন কমিশন ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিতের জন্য দৃঢ় ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোষগাঁও ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘোষগাঁও বাজারে অনুষ্ঠিত সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, দল-নিরপেক্ষ দক্ষ সরকার ও নিরপেক্ষ প্রশাসন নির্বাচনের পূর্বশর্ত। বিগত দিনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিতর্কিত ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। এমনকি আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিজ নির্বাচনি এলাকায় সরকার ও প্রশাসনকে ব্যবহার করে উন্নয়নের কাজ করে নির্বাচনি মাঠকে প্রভাবিত করার ঘটনাও রয়েছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এ ছাড়া প্রশাসনে এখনো আওয়ামী সমর্থক, এমনকি গণঅভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে আওয়ামী লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করা ব্যক্তিরও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছে। এদের ক্ষমতায় রেখে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। বরং এই আশঙ্কাও রয়েছে— নির্বাচন বানচালও করে দেওয়া হতে পারে।

প্রিন্স বলেন, নির্বাচনের কাজে দল বা রাজনৈতিক প্রভাবিত কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে না। নির্বাচন বিলম্বিত বা অনিশ্চিত করতে বর্ণচোরা কিছু দল ও ব্যক্তিকে মাঠে নামানো হয়েছে। তারা জনসমর্থন না পেয়ে পাগলের প্রলাপ বকতে শুরু করেছে।

তিনি আরও বলেন, জনগণ অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টাও জনগণ রুখে দেবে। সব প্রতিকূলতা রুখে দিয়ে ইনশাআল্লাহ আগামী রমজানের আগেই নির্বাচন হবে।

ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় সম্মেলনে ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিসুর রহমান মনিকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে