নেত্রকোনা মুক্ত দিবস আজ, বধ্যভূমিতে স্মৃতিফলক নির্মাণের দাবি

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ১৫
নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত প্রজন্ম একাত্তর ভাস্কর্য। ছবি: সংগৃহীত

আজ ৯ ডিসেম্বর, নেত্রকোনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখসমরে বীর মুক্তিযোদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে শত্রুমুক্ত হয় নেত্রকোনা জেলা।

এ দিনে ভোররাতে জেলা শহরের চতুর্দিক থেকে মুক্তিযোদ্ধারা হানাদারদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তারা শহরের উত্তর দিক থেকে হানা দিলে দক্ষিণে নেত্রকোনা জেলা শহরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তৎকালীন কৃষি ফার্মে এক ভয়াবহ যুদ্ধের সূচনা হয়। সম্মুখযুদ্ধে পাক বাহিনী পরাজয় বরণ করে, মুক্ত হয় নেত্রকোনা, উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

নেত্রকোনা হানাদারমুক্ত হওয়ার কয়েক ঘণ্টা আগেই (৮ ডিসেম্বর) প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ নূরী বারহাট্টায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার সহযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব খান পাঠান, শাহ মোঃ আঃ কাদেরসহ অনেকে।

পূর্ণাঙ্গ বিজয়ের আগ মুহূর্তে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন আব্দুল জব্বার (আবু খাঁ), আব্দুর রশীদ ও আবু সিদ্দিক আহম্মেদ (সাত্তার) নামের তিনজন বীর মুক্তিযোদ্ধা। তাদের মহান আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে জেলার বধ্যভূমিগুলোতে স্মৃতিফলক নির্মাণের দাবি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বাসিন্দাদের।

জেলার কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, দীর্ঘ ৯ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে নেত্রকোনায় ৫৯ জনের বেশি বীর মুক্তিযোদ্ধাসহ শত শত নিরস্ত্র মানুষ পাক বাহিনীর হাতে নিহত হন, সম্ভ্রম হারান কয়েকশ মা-বোন। ২৫ এপ্রিল পাক বাহিনী নেত্রকোনা শহরে প্রবেশ করে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে ডা. মিহির সেন, তার ভাই সিদ্ধার্থ সেন ও বাড়ির কাজের লোক করুণাকে। পরে রাজাকাররা ধরে নিয়ে হত্যা করে মিহির সেনের বাবা হেম সেন এবং চাচা অখিল সেনকে।

এরপর ধারাবাহিকভাবে চলতে থাকে নির্মম হত্যাকাণ্ড। পাক হানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকাররা জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয় গ্রামের পর গ্রাম। সাতপাই এলাকায় অবস্থিত নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি (আগের নাম ভোকেশনাল) পাক বাহিনী তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করত। তাদের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের সাক্ষী হয়ে আছে এ কলেজটি। তবে আজ পর্যন্ত এ কলেজে কোনো বধ্যভূমি বা স্মৃতিফলক নির্মাণ করা হয়নি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাসসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সম্পর্কে জানার জন্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে জেলার বধ্যভূমিগুলোতে স্মৃতিফলক নির্মাণের দাবি বীর মুক্তিযোদ্ধাদের ও বর্তমান প্রজন্মের।

নেত্রকোনায় আনুমানিক ১৭টি বধ্যভূমি রয়েছে উল্লেখ করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহীন উদ্দীন আহমেদ (ভিপি শাহীন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রত্যেকটি বধ্যভূমিতে স্মৃতিফলক নির্মাণ করার দাবি জানান।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের চূড়ান্ত বিচারের দাবি জানান ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান অধ্যাপক ওমর ফারুক জানান। এ ছাড়া আল-বদর, আল-শামস, রাজাকার, শান্তি কমিটির সদস্য ও নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের তালিকাভুক্ত করে গেজেট আকারে প্রকাশ করারও দাবি জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে