‘গঙ্গা-ব্রহ্মপুত্রে গোসল করলেও তাদের মন পবিত্র হবে না’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলের বিএনপির কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন আবু ওয়াহাব আকন্দ। ছবি: রাজনীতি ডটকম

দেশের স্বাধীনতাবিরোধীরা গঙ্গা-ব্রহ্মপুত্রের পানিতে গোসল করলেও তাদের মন পবিত্র হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, ওরা গত ১৭ বছর শাড়ি ও লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে লুকিয়ে ছিল। তখন বিএনপির অসংখ্য নেতাকর্মী গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পেতে রাজপথে আন্দোলন করতে গিয়ে সীমাহীন নির্যাতনের শিকার হয়। বিএনপি এ দেশের নির্যাতিত জনগণের দল।

রোববার (১৯ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু ওয়াহাব আকন্দ বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, সাধারণ মানুষের দল। দলটি সবসময় জনগণের পাশে ছিল ও থাকবে।

কারও নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা বলেন, একটি দলের নারী কর্মীরা এখন গ্রামে গ্রামে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন। তারা গ্রামে গিয়ে শাড়ি, গুলের কৌটা উপহার দিচ্ছেন। আর দলটির নেতারা পিআর চাইছেন। কিন্তু পিআর কী জিনিস, বাংলাদেশের মানুষ তা বুঝে না। এ দেশের মানুষ প্রতি আসনে ব্যালট পেপারে ভোট দিতে অভ্যস্ত।

দরের নেতাকর্মীদের উদ্দেশে আবু ওয়াহাব আকন্দ বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন এ দেশের অবহেলিত মানুষের দায়িত্ব নেওয়ার জন্য। তাই আপনারা প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ুন। মানুষকে ভরসা দিন। বলুন, বিএনপি তাদের পাশে আছে।

ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নেতাকর্মীরা, আপনারা প্রস্তুতি নিন। ধানের শীষের পক্ষে পাড়ায় পাড়ায় জোয়ার তৈরি করুন।

আবু ওয়াহাব আকন্দ দলের ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে ইয়াসের খান চৌধুরীর নাম প্রস্তাব করেন। এ সময় ইয়াসের খান চৌধুরীর সমর্থকরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।

শেরপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইয়াসের খান চৌধুরী। অন্যদের মধ্যে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নান্দাইল পৌর বিএনপি সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।

উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে হাজারও নেতাকর্মী ও সমর্থক বাদ্য-বাজনা সহযোগে আনন্দ মিছিল ও লাঠি খেলা প্রদর্শন করে সম্মেলনস্থলে উপস্থিত হন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি অনেকে। পরে বাধ্য হয়ে কেউ ট্রেন, কেউ মাইক্রোবাস কিংবা স্থানীয় পরিবহনে ভেঙে ভেঙে ঢাকার উদ্দেশে রওনা হন।

১ দিন আগে

ডাকাতি নয়, জমির বিরোধে নওগাঁয় ৪ জনকে গলা কেটে হত্যা: পুলিশ

পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ড কোনো ডাকাতি বা দস্যুতা ওই রকম ঘটনা মনে হচ্ছে না। ঘটনাটি পরিবার সংক্রান্ত বা জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হতে পারে। যে গৃহবধূ মারা গেছে তার কানে এখনো গহনা (দুল) রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে। দ্রুতই ঘটনার রহস্য উ

১ দিন আগে

কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের ফাঁসির রায়

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার পলাশকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. ইউনুছ আলী ওরফে ইন্নছ আলী (৬২), তার ভাই মোহাম্মদ আলী (৫২), মো. গোলাম হোসেন ওরফে গুলু (৫১) ও শামছুল হক (৪৪), মো. গোলাম হোসেনের ছেলে আসিফ রানা নাঈম (২৪), হাজী আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুল হেলিম (৫১), মোহাম্মদ আলীর ছেলে মো. ফ

১ দিন আগে

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে দেয়ালে লেখা পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

১ দিন আগে