নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) নেত্রকোনার মদনে আমলি আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহসিনা ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সোহরাওয়ার্দী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামি সাগরকে জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রিমান্ড শুনানির পর বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাগর উপজেলার হজরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক। এ মামলায় তার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বুধবার ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে র্যাব-১৪। পরে বিকেলে তাকে মদন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পুলিশ সন্ধ্যায় তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পাশাপাশি রিমান্ডের আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মাদরাসা পরিচালক সাগর তার নিজের মাদরাসায় ১১ বছর বয়সী এক ছাত্রীকে বেশ কয়েকদিন ধর্ষণ করেন। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। চিকিৎসকের কাছে গেলে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় ২৩ এপ্রিল থানায় সাগর ও তার ভাই মামুন মিয়াকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। বাদীর অভিযোগ, টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা ও মীমাংসার চেষ্টা করেছিলেন সাগর।
মামলার পর থেকেই শিক্ষক সাগর মাদরাসা বন্ধ করে আত্মগোপনে চলে যান।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমাকৃত অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেক গ্রাহক।
১ দিন আগে
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১ দিন আগে
মানববন্ধন ও মিছিলের প্রস্তুতির সময় নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় সাব্বির নামে আরও এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
২ দিন আগে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) দপ্তরে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী ওই দপ্তরে গিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট মহলে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হলে বাক্সটি ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।
২ দিন আগে